slider

‘খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারি’

মানিকগঞ্জ প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারি। দেশে জরুরি অবস্থার সময় বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তারের পরিকল্পনা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে স্বয়ং দেশনেত্রী দলের মহাসচিবের দায়িত্ব দেন প্রবীণ রাজনীতিবিদ খোন্দকার দেলোয়ার হোসেনকে। দেশের ক্লান্তিকালে ওই সময় সাহসিকতার সঙ্গে বিএনপি’র হাল ধরেছিলেন বলেই কোনো অপশক্তি বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বৃহস্পতিবার বেলা আড়াইটায় প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে তিনি এসব কথা বলেন। আফরোজা খান রিতা বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন, আমার পিতা মরহুম হারুণার রশিদ খান মুন্নু, শামসুল ইসলাম খান নয়া মিয়া ও নিজাম উদ্দিনের মতো প্রবীণ রাজনীতিবিদরা মানিকগঞ্জে বিএনপি’র প্রাণ ছিলেন। তাদের অনুসরণ ও অনুকরণ করেই আমরা রাজনীতি করছি। আফরোজা খান রিতা বলেন, দেশের এই ক্লান্তিকালে বরেণ্য এই মানুষগুলোকে খুব মনে পড়ছে। আজ তারা নেই কিন্তু তাদের অভাব কখনোই পূরণ হওয়ার নয়। খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় আফরোজা খান রিতার সঙ্গে উপস্থিত ছিলেন খোন্দকার দেলোয়ার হোসেনের বড় পুত্র খোন্দকার আকবর হোসেন বাবলু, ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ পবন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন-কান্ত পণ্ডিত ভজন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব হাসান রিন্টু, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান রোমান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, মানিকগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে শায়িত বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমাধিতে সকাল থেকেই জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button