খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা-ইঞ্জিঃ আপেল মাহমুদ।

বগুড়া প্রতিনিধি : শুক্রবার (৩০শে অক্টোবর) বিকালে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে সোহেল স্মৃতি সংঘের উদ্যােগে ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে লাহিড়ীপাড়া ইউপি সাবেক সদস্য আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন লাহিড়ীপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিঃ আপেল মাহমুদ।
এ সময় তিনি বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলা কোন বিকল্প নাই, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী, রেজাউল করিম সাজু, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন, আওয়ামীলীগ নেতা সাজু মিয়া, তাজুল ইসলাম সহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শাহ আলম, সেলিম রানা, রিফারী আল আমিন, ধারাভাষ্যকার ইমরান নাজির। খেলায় অংশ গ্রহন কারি দল সোহাগ একাদশ বনাম আরমান একাদশ। শেষে পেনাল্টি গোলে আরমান একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে সোহাগ একাদশ বিজয় লাভ করে।




