খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান, টাকা পাচার কারীদের আইনের আওতায় আনতে হবে

পতাকা ডেস্ক : আজ সকালে জাতীয় প্রেসক্লাবের দেশরক্ষা আন্দোলনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম,সানোয়ার হোসেন এর সভাপতি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতার বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। তারা বলেন হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে বিশেষ আদালতে বিচার করুন। বক্তৃতারা মার্কিনযুক্তরাষ্ট্র,কেনাডার বেগমবাজার,সুইজ ব্যাংক ইইউ, বৃটেন ইন্ডিয়া সহ যে সব দেশে টাকা পাচার করেছে ঐ সকল দেশের রাষ্ট্র প্রধান ও কেন্দ্রীয় ব্যাংক সহ জনগনের প্রতি আহবান,গরীব বাংলাদেশের জনগনকে টাকা ফেরৎ পাঠানোর আহবান জানায়। এই টাকা পাচারকারীদের ঐ সকল দেশে অনুপ্রবেশ এর উপর নিষেধাজ্ঞা প্রদানের আহবান জানায়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসেয়শন(বিআরজেএ) চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্মসম্পাদ,বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক কালাম ফায়েজী,মোস্তফা আনোয়ার খান,লায়ন মিয়া আনোয়ার,কবি মোঃরানা হোসেন বিআরজের ভাইস চেয়ারম্যান নাঈম পারভেজ অপু প্রমুখ। মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী তার বক্তব্যের শুরুতেই সাংবাদিক সমাজের অবিভাবক মরহুম রিয়াজ উদ্দিন আহম্মেদ দিনকালের সিনিয়র সাব এডিটর সৈয়দ আকরাম হোসেন রুহের মাগফেরাত কামনা করেন। । দলের নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে নাগরিকদের সেবা দান করলে জাতিকে মিথ্যাচার শুনাতে হতো না। দেশরক্ষা আনন্দোলনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম, সানোয়ার হোসেন বলেন মজলুম জননেতা মওলানা ভাসানী একজন মানুষের সামনে দাঁড়িয়ে মজলুম জনগনের উপর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তিনি বলেন আজকে মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানাতে লোক সংখ্যা কম দেখলে কথা দিয়েও কেউ আসে না?তিনি বলেন বেগম খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী নয়,তিনি স্বাধীনতার ঘোষক, জেডফোর্সের অধিনায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনি, এই দেশের সবচাইতে জনপ্রিয় দল ও জোটের নেত্রী। তিনি সকলের প্রতি আহবান জানান স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং ভোটের অধিকার পুর্নাদ্ধারের লক্ষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বাধ্য করি। জনগনের সম্পদ ফিরিয়ে আনতে হবে! আর যাদের দেশে এই দেশের মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে তাদের দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারী না করলে এই সব দায় তাদেরও বহন করতে হবে। তিনি আজকের প্রজন্মকে দেশের আত্মমর্যাদা ফিরিয়ে আনতে আরকবার লুটেরাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।




