
বিয়ে নিয়ে বিভিন্ন সমাজেই রীতি রয়েছে। বিয়ের বিষয়টিকে পবিত্র বন্ধন হিসেবে দেখা হয়। সেখানে বিয়ের আসরেই বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা।
ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদে। গোন্ডালে একটি বিয়ের মধ্যেই ঘটে গেল এই দুঃখের ঘটনা। দুই পরিবারে গণ্ডগোল বাধে খাবারের বিষয় নিয়ে।
বিয়ের দ্বিতীয় দিনে মেয়েদের বাড়িতে খেতে গিয়েছিল ছেলেদের বাড়ির লোকেরা। সেখানেই শুরু হয়ে যায় ধুন্ধুমার। ছেলের বাড়ির দাবি যথেষ্ট পরিমাণ খাবার ছিল না। গণ্ডগোল এমন চরমে পৌঁছে যায় যে প্লেট ও খাবার ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে যায়।
বিয়ের আসরে দু’পক্ষের মধ্যে তিক্ততা চরমে পৌঁছায়। মেয়ে ও ছেলে দু’জনেই সিদ্ধান্ত নেয় যে সারাজীবন একে অপরের দিকে প্লেট-খাবার ছোঁড়ার বদলে বিয়েটা শেষ করে দেওয়াই ভালো।
এরপরে দু’পক্ষই আইনজীবীকে ডেকে পাঠিয়ে বিয়ের মণ্ডপেই সইসাবুদ করে ডিভোর্স করে নেয়। বিয়েতে পাত্র-পাত্রী যা উপহার পেয়েছিলেন তাও সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেন তারা।




