Uncategorized

খাগাড়ছড়িতে নার্সসহ ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সংবাদদাতা (খাগাড়ছড়ি) : সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। খাগাড়ছড়িতে জেলা সদর হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ঢাকায় প্রশিক্ষণ থেকে ফিরে আসা পানছড়ি হাসপাতালের নার্স শিবলি দাস। হাসপাতালটিতে সোমবার (০৫ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১০জনে।
খাগড়াছড়ির সিভিল র্সাজন ডা. ইদ্রিস মিঞা ও হাসপাতালের আরএমও ডা. নয়নময় ত্রিপুরাকে সঙ্গে নিয়ে সোমবার হাসপাতালে অবস্থানরত ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা র্কাযক্রম পরির্দশন করেন।
সিভিল র্সাজন জানান, র্বতমানে ১০ জন ডেঙ্গু রোাগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে তিনজন খাগাড়ছড়ি হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু সনাক্ত করা হয়। ভর্তিকৃত সবারই অবস্থা উন্নতির দিকে।
ডা. নয়নময় ত্রিপুরা জানান, ডেঙ্গু রোগীদের জন্য আমরা আলাদা ওয়ার্ড করে চিকিৎসা দিচ্ছি। এখানে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ নির্ণয় বিনামূল্যে করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button