শিক্ষাশিরোনাম

কোষাধ্যক্ষসহ ৮ জনের অপসারণ চেয়ে ভিসিকে নুরের চিঠি

কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগ মুহূর্তে নিয়মবহির্ভূতভাবে ৩৪ শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ এনে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামকে অপসারণের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি নুরুল হক নুর।
একইসঙ্গে ডাকসুতে নির্বাচিত আট প্রতিনিধিকে অপসারণের দাবি জানিয়েছেন তিনি।
ভিপি নুরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘নির্বাচনের পূর্বে ছাত্রত্ব দেখানোর নিমিত্তে নিয়ম লঙ্ঘন করে ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর ব্যবসা শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই ৩৪ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। যা সান্ধ্যকালীন কোর্স তথা বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী। নিয়ম বহির্ভূতভাবে ভর্তি হওয়া ৩৪ জনের ছাত্রত্ব বাতিল করে অভিযুক্তদের ডাকসু এবং হল সংসদের পদ শূন্য ঘোষণা করা এবং ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণের দাবি জানাচ্ছি।’
অভিযুক্ত ৮ প্রতিনিধি হলেন- ডাকসুর সদস্য নজরুল ইসলাম, মুহাম্মদ মাহমুদুল হাসান, রাকিবুল হাসান রাকিব, নিপু ইসলাম তন্বী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আরিফ ইবনে আলী, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ শাকিল ও স্যার এএফ রহমান হলের ভিপি আবদুল আলীম খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button