কোরআনের পাখিদের মিলন মেলার আয়োজন করলেন কোরআন ভক্তরা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ তিতাসে ‘মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে ৭ম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ সু সম্পন্ন।
‘সৃজনশীল এবং আদর্শ সমাজ প্রতিষ্ঠায় আমরা দীপ্ত অঙ্গীকারবদ্ধ’-এই শ্লোগানকে সামনে রেখে ১৮ ফেব্রুয়ারি-২০২৩ইং শনিবার সন্ধ্যায় তিতাস উপজেলার জিয়ারকান্দির সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে তিনদিন ব্যাপি এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলার ঐতিহ্যবাহী জিয়ারকান্দি মধ্যপাড়া বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, নন্দিত উপস্থাপক, মুহাম্মদ আবু তাহের নয়ন (সূচনা কমিউনিটি ডট টিভি) ও মানব কল্যাণ সংঘ-এর সহকারী পরিচালক, মো. সাইফুল ইসলাম। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী মুহাম্মদ সাইফুল্লাহ ।
তিনদিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় তিন ভাগে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা হতে শত শত হাফেজ অংশ নেন।
বিচারকমন্ডলীদের রায়ে ৫ পারা হতে বিজয়ীরা হলেন-১. মো. নাজমুল হাসান, ২. মোঃ মমতাজিম বিল্লাহ, ৩.মোসাম্মৎ শামীমা আক্তার, ৪.মোঃ ইমরান হোসেন, ৫.মোঃ শাহিন আহমেদ, সহ ১৫ জন।এবং ১০ পারা হতে হতে ১.মোহাম্মদ ইউসুফ আলী, ২. মোঃ কামরান হাসান, ৩.মোহাম্মদ কাউসার আহমেদ, ৪. মোহাম্মদ আবিদ হাসান, ৫. মোঃ জুনায়েদ আহমেদ সহ ১৫ জন।
৩০ পারা হতে ১, মো. তাহসীন, ২. মো. মাহাদী হাসান, ৩, মো. মুরসালিন সরকার, ৪, ইয়াছিন মিয়া,৫, মো. যোবায়ের আহম্মেদ সহ ১৫ জন
এই ৪৫ জন বিজয়ীদের সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করে এই সংগঠন।
সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রাপ্ত হন, বিশিষ্টসমাজ সেবক মোঃ মাহবুবুল আলম সরকার, (পরিচালক, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩), বিশিষ্ট সমাজসেবক মোঃ এমদাদ হোসেন আখন্দ (সাবেক চেয়ারম্যান, জিয়ারকান্দি ইউনিয়ন), মো. আলী আশরাফ খান (কবি, কলামিস্ট ও সমাজকর্মী), মোঃ শামসু উদ্দিন সোহেল (করোনা কালে বিশেষ স্বাস্থ্য সেবা) ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখায়, জিয়ারকান্দি সমাজকল্যাণ সংঘ।
এছাড়াও সমাজসেবা, সাংবাদিকতা ও শিক্ষকতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে উপহার প্রদান করা হয়, সাংবাদিক মুহাম্মদ হানিফ খান, মোঃ বিল্লাল মোল্লা, হাবিবুর রহমান ও স্বেচ্ছাসেবী তৈয়ব আলীসহ বেশ কয়েকজনকে।
এসময় বিভিন্ন উপজেলা হতে আগত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিগত সাত বছর ধরে জাপান প্রবাসী ও তরুণ সমাজসেবী মোঃ নাজমুল হাসানের সার্বিক সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে অডিও কলে কুশল বিনিময় করেন প্রবাসী নাজমুল হাসান।
অতিথি আপ্যায়ন সহ সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ জাহিদুল ইসলাম সহ অন্যরা।




