শিরোনাম

কোম্পানীগঞ্জে বিএপির কোন্দলে জামায়াত নেতার বাড়ি ভাংচুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জামায়াত নেতা শিল্পপতি ফখরুল ইসলাম’র বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং হাসপাতাল গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতা কাজী একরাম জানান, আজ সন্ধ্যার দিকে আমরা শিল্পপতি ফখরুল ইসলাম’র বাসায় উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার’র নেতৃত্বে আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া পরিবেশে এক আলোচনা সভায় মিলিত হই। এক পর্যায়ে সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বসুরহাট পৌরসভা ৮ নং ওয়ার্ডের হৃদয়’র নেতৃত্বে ফখরুল’র বাড়িতে হামলা চালিয়ে তার বাসার গেইট ভাংচুর করে। পরে স্থানীয় এলাকাবাসী বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button