খেলা
কোপায় কলম্বিয়ার সেরা সাফল্য

কোপা আমেরিকায় তৃতীয়স্থান লাভ করল কলম্বিয়া। আজ সোমবার তারা অরিজোনায় অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে পরাজিত করেছে।
কলম্বিয়ার স্ট্রাইকার কার্লোস বাক্কা ৩১ মিনিটের সময় খেলার ফলাফল নির্ধারণ করে দেন।
২০০১ সালে দক্ষিণ আমেরিকার এই সেরা প্রতিযোগিতায় জয় পাওয়ার পর এই প্রথম তারা সেরা সাফল্য পেল।
ম্যাচে উভয় দলই একটি করে লাল কার্ড পায়।




