বিনোদন

কোনাল-মজলিশের ‘ঈদ মুবারাক’

সামনে ঈদ। ঈদ উপলক্ষে সংগীতশিল্পীরা নতুন গান উপহার দিচ্ছেন শ্রোতাদের। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল নতুন একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘ঈদ মুবারাক’।
কোনালের সঙ্গে দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশ। গানটি লিখেছেন এস আই সুমন এবং এর সুর-সংগীত করেছেন জে কে মজলিশ।
গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘এটি আমার কাছে আসলেই বিশেষ একটি গান। সরাসরি ঈদ বিষয়ে এমন গান এর আগে করা হয়নি। গানটি শুনলে যে কেউ ঈদের আনন্দটা অনুভব করতে পারবেন বলে আশা করছি।’
জে কে মজলিশ বলেন, ‘আমি তো সব সময় গানের সুর ও সংগীত করি। ঈদ উপলক্ষে এই গানটি করার পাশাপাশি কণ্ঠও দিলাম। কোনালের সঙ্গে গানটি গেয়ে অনেক ভালো লেগেছে। গানের কথাগুলো দারুণ। আশা করছি, শ্রোতাদের গানটি অনেক ভালো লাগবে।’
দেশের অন্যতম অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানার থেকে চলতি সপ্তাহে গানটি অনলাইনে মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button