slider
কোটা সংস্কারের দাবীতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি: কোটা সংস্কারের এক দফা দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে শহরের পৌর মিনি পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার বিরুদ্ধে এবং কোটা সংস্কারের দাবিতে শ্লোগান দেয় বিক্ষোভকারিরা। সমাবেশ শিক্ষার্থীদেও মধ্য থেকে বক্তব্য দেন, রাইয়ান বিন কামাল, অনামিকা দত্ত, তানজিলা আক্তার প্রমুথ।
বক্তব্যে দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এ সময় কোটা পদ্ধতি সংস্কার করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহবান জানান তারা।




