কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নির্বাচিত হলেন যারা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে আবারো সভাপতি পদে মোঃ স্বাধীন শেখ, সাধারণ সম্পাদক পদে আবারো নির্বাচিত হয়েছেন মোঃ মুসলিম ঢালী।
গত শনিবার কেরানীগঞ্জ উপজেলার জেলা পরিষদ মার্কেটে ব্যবসায়ীদের নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় ঢাকা জেলার সমবায় কর্মকর্তা মনজুরুল কবির আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান পদে সহ -সভাপতি সেলিম মিয়া, যুগ্ম-সম্পাদক তোফায়েল হোসেন ছাড়াও টানা তৃতীয় বারের মত কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন শেখ কাওসার।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন – মুজাফ্ফর তালুকদার, এমারত হোসেন, এইচএম নীরা, রফিকুল আলম, রাজু আহমেদ রনি, আরশাদ মল্লিক, রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ থানা যুবলীগের সভাপতি মাহামুদ আলম, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু সহ ব্যবসায়ী, রাজনৈতিক ও গণমাধ্যব্যক্তিবর্গ।



