slider

কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির ঈদ উপহার বিতরন

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় এবছরও সামাজিক সংগঠন ‌”কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটি” এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার আগানগরে প্রায় একশ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: রফিক শেখ।

কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক সানমুন আহমেদ, মো: মাসুদ, ইসমাইল হোসেন টিটু, রাহাত জামান, মো: তুষার, হৃদয়, রাজু আহমেদ প্রমুখ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আসাদুল ইসলাম বলেন, অসহায় মানুষেরা ঈদের দিনে হাসিমুখে ঈদ উদযাপন করবে, ভালোমন্দ খাবার খাবে, এই চাওয়া থেকেই ঈদের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করতেই প্রতি বছরই আমরা ঈদে উপহার বিতরন করে থাকি।

উপহার সামগ্রীর তালিকায় ছিলো, ২ রকমের সেমাই, পোলাও চাল, দুধ,চিনি, সয়াবিন তেল, মসলা, নুডুলস ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button