কেরানীগঞ্জে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলার কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
শনিবার (৯ এপ্রিল) বিকেল ৪ টায় কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠ প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আশ্রাফ আলীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ শাহীন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকান,সাবেক সদস্য মোঃ বুলবুল হোসেন, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলী, কালিন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন খোকন রানা, সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মোঃ জামিল আহমেদ, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ জিলানী মিয়া, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ রাজা, যুবলীগ নেতা শিপু আহমেদ, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ রাসেল মেম্বার, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রনি, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমাম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার সানি কালিন্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ ইনসান, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ইতি, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শিমুল সহ স্থানীয় মেম্বারবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন




