slider

কেরানীগঞ্জে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও ফয়সল বিন করিমের মতবিনিময়

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সদ্য নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম।

রোববার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার কনফারেন্স হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন,সাংবাদিকদের উদ্যোগে কারণে এদেশে ভালো ও অনেক বড় কাজ সম্পন্ন হয়েছে,দেশের স্বাধীনতা অর্জনের পেছনেও সাংবাদিকদের অনেক ভূমিকা রাখেছিলেন, সাংবাদিকরা হল শিক্ষিত বুদ্ধিসম্পন্ন, সাংবাদিকরা হল সমাজের বিবেক ও রিপ্রেজেন্টারও বটে, তিনি আরো বলেন কেরানীগঞ্জ উপজেলার প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে সেবা দেওয়া জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবেন এবং সর্বক্ষেত্রে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতাও কামান করেন । 

এ সময় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সালাউদ্দিন মিয়া, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এনটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি এইচ এম আমিন, দৈনিক এশিয়া বানীর ইউনিট প্রধান মিয়া আব্দুল হান্নান, ভোরের ডাক পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ ইউসুফ আলী সহ আরো বেশ কয়েকজন সদস্য ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button