কেরানীগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৮ অক্টোবর ) সকাল ১১.৩০ মিনিটে কেরানীগঞ্জ উপজেলায় শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে পুস্প অর্পণ এর মাধ্যমে অনুষ্ঠন শুরু করেন উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
উপজেলার কনফারেন্স রুমে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠিত আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশ্রাফ,উপজেলা প্রকোশৌলী কাজী মাহমুদ উল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ,কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শাহীন আহমেদের হাতে থেকে বিভিন্ন স্কুল থেকে আসা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।




