slider

কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে ৭ অবৈধ প্রতিষ্ঠানে ২৯ লক্ষ্য টাকা জরিমানা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরাণীগঞ্জে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার,ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন, মজুদ ও বিক্রি করায় দায়ে সাত প্রতিষ্ঠানকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) এম ফখরুল হাসান, তিনি জানান, আজ সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ ও মডেল কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে কিনবো মেনুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮ লক্ষ টাকা, সাগর ব্যাটারী হাউজ লিমিটেডকে ২ লক্ষ টাকা, এস.এম ক্যাবলস লিমিটেডকে ৫ লক্ষ টাকা, জে.ডি. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লক্ষ টাকা, মিনহাজ কেমিক্যাল জর্দ্দা ফ্যাক্টরি লিমিটেডকে ১লক্ষ টাকা, এস.এম রিয়াজ এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ লক্ষ টাকা ও নিউ কে.বি মেটালস লিমিটেডকে ১লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button