slider

কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় আহসান উল্লাহ (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের কাঁচা বাজারে এ ঘটনা ঘটে, নিহত আহসান উল্লাহ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তিনি আব্দুল্লাহপুর এলাকাতেই থাকতেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, আহসান উল্লাহ গরু ব্যবসায়ী ছিলেন, আব্দুল্লাহপুরের ভুট্টু কসাইয়ের কাছে ব্যবসার সুবাদে বাকিতে গরু বিক্রি করেছিলেন, দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায় করতে গিয়ে ব্যর্থ হন তিনি, আজ সকালে নিহত আহসান উল্লাহ আব্দুল্লাহপুর স্ট্যান্ডের বাজারে ভুট্টু কসাইয়ের কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে ৬-৭ জন মিলে আহসান উল্লাহকে মারধর করে আহত করে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় আহসান উল্লাহকে উদ্ধার করে পাশেই স্থানীয় স্বদেশ হাসপাতালে ভর্তি করে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, দক্ষিন কেরানীগঞ্জে পাওনা টাকা চাইতে গেলে আহসান উল্লাহ নামে এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান জানান, আব্দুলপুর বাজারের পাওনাদারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা প্রস্তুতি চলমান আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button