slider

কেরানীগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন হিন্দুধর্মালম্বীদের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ সেপ্টেম্বর) রবিবার বিকেল ৪ টায় কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে এ আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান (পিপিএম) বার।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবদুল্লাহ হিল ক্বাফী,অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবিবা খান, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর অর রশিদ, কেরানীগঞ্জ মডেল থানা শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সরকার, সাধারণ সম্পাদক নৃপেন বর্মন, তারা নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল প্রমুখ।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানাধীন ৮২ টি পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button