কেরানীগঞ্জে দুই ঘন্টার মধ্যে চুরির মামলার আসামী গ্রেফতার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় ভাড়া বাসায় চুরি হওয়ার ঘটনায় মামলা হওয়ার দু’ঘন্টার মধ্যে চোর মোঃ জুবায়ের আহম্মেদ শুভ (৩৫)কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ।
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) বেলা ১২ টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক প্রেসব্রিফিং এর মাধ্যমে পুলিশ পুরিদর্শক আশিকুর রহমান সাংবাদিকদের বলেন,গত ৮ নভেম্বর কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় বাসিন্দা আনু ইসলাম থানায় অভিযোগ করে। লিখিত অভিযোগের মাধ্যমে তিনি উল্লেখ করেন, কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার মিজানুর রহমানের বাড়ির বি-ব্লক – রোড নং ০১ ভাড়া বাসার ৪র্থ তলার পূর্ব পাশের ফ্ল্যাটে সে ভাড়া থাকেন, তার ফ্লাটের সামনের দরজা তালা ভেঙ্গে রুমের ভিতর থেকে লাগেজ থাকা নগদ ২লক্ষ ৭০ হাজার টাকা, মালামাল ও অনেক আসবাবপত্র সহ সর্বমোট ৩ লক্ষ ১২ হাজার ৫ শত টাকা নিয়ে যায়। পরে এ ঘটনার অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়, মামলার তদন্তের দায়িত্ব এসআই মসিউর রহমান কে প্রদান করা হয়।
তিনি আরো বলেন,কেরানীগঞ্জ সার্কেল অথিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন নির্দেশনায়,কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ এর তত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মশিউর রহমানের সঙ্গীয় এএসআই মোস্তাক আহম্মেদ,এএসআই আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্স দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানি এলাকায় অভিযান পরিচালনা করে প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত চোর মোঃ জুবায়ের আহম্মেদ শুভকে গ্রেফতার করেন এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ চোরাই হওয়া অন্যান্য মালামাল উদ্ধার করা হয় এবং আসামীকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।



