slider

কেরানীগঞ্জে জিপিএ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।

গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার কলাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চারশতাধিক শিক্ষার্থীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

কেরানীগঞ্জ উপজেলার রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেরানীঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ বলেন, আজ যারা পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছ তোমরা সকলেই তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে, তোমাদের জ্ঞানের দ্যুতি ছড়িয়ে পড়বে সারাবিশ্বে, তোমরাই একসময় হয়ে উঠবে দেশের সেরা নাগরিক, এছাড়াও তিনি আরো বলেন বাংলাদেশের নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশি সহ এসময় অনুষ্ঠানে থানা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button