slider

কেরানীগঞ্জে কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি কৃষি কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ৩ টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জনগণের মাঝে কিভাবে সম্পৃক্ত হয়ে কৃষি কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সেদিকে খেয়াল রাখতে সকলকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক কৃষকগনও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button