কেরানীগঞ্জে আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

কেরানীগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর কন্যা,বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠ প্রাঙ্গনে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জন্মবার্ষিকী পালন করা হয়।
কানিল্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আশরাফ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন গনি।
অনুষ্ঠানে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোঃ জিলহজ্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ জনি, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল আলিম শান্ত, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ মোঃ রাসেল হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ শেখ, সহ সম্পাদক মোঃ শরীফ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জমির হোসেন ঝুমু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাজীব, ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ জনি সহ ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা




