কেরানীগঞ্জে অবৈধ ও অনুমোদনহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায়, ঢাকার ডাইনামিক সিভিল সার্জন ডাঃ মঈনুল আহসান বাপ্পি নির্দেশক্রমে কেরানীগঞ্জে অবৈধ এবং অনুমোদনহীন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পরিচালিত হয়৷
আজ ২৯ মে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়, অভিযানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, মেডিকেল অফিসার ( ডিজিজ কন্ট্রোল) ডাঃ নজরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শাহীনুর ইসলাম সহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
অভিযানে মোট ৫ টি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ১ জন ভুয়া ডাক্তার কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড,৪ টি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার কে ২লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হলো।
অভিযান শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন সামনের দিন গুলোতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



