কেরানীগঞ্জের বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শনিবার ৯ই ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে উপজেলার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ” এ প্রতিপাদ্যে নিয়ে কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা শেষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” কার্যক্রমের আওতায় কেরানীগঞ্জ উপজেলার পাঁচজন জয়িতাদের সম্বর্ধনা দেওয়া হয় এবং তাদের সাফল্যের কথা উল্লেখ করে বক্তব্য প্রদানের জন্য সুযোগ দেওয়া হয় এছাড়াও তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম।
আলোচনা সভা ও বক্তব্য শেষে, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মোছা: আলেয়া বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফিরোজা আক্তার, সফল জননী ক্যাটাগরিতে নার্গিস আলম,নির্যাতনের বিভীষিকা থেকে নতুন উদ্যমে জীবন শুরু করা মোরশেদা বেগম (শান্তি) এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগমের হাতে জয়িতা পুরস্কার ২০২৩ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।



