কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা বি এম সোলায়মান মাস্টারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা বি এম সোলায়মান মাস্টার নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যােগে ২৬ ফেব্রুয়ারী, বিকাল ৩টায়, ২৭/১১/১-এ,তোপখানা রোড,৩ সি,৩য় তলা, সেগুনবাগিচা, ঢাকা-১০০০-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কমরেড বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনা বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সামছুল আলম, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জাহানারা বেগম প্রমুখ।
সভার শুরুতে সোলায়মান মাস্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা সোলায়মান মাস্টারের আদর্শবোধ ও ন্যয়নিষ্ঠতার কথা স্মরণ রেখে দেশে একটি শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
বর্তমানে কৃষকরা দিশেহারা হয়ে আছে উল্লেখ করে বক্তারা বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে কৃষকরা একদিকে ফসলের লাভজনক মূল্য পাচ্ছে না, অপরদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তাদের উচ্চ মূল্য দিয়ে ক্রয় করতে হয়। সভায় তারা ষাটোর্ধ কৃষকের জন্য পেনশন ব্যবস্থা চালু করার জন্য
সরকারের নিকট দাবী জানান।
প্রেস বিজ্ঞপ্তি




