আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কুয়ালামপুর মাদরাসায় আগুন, নিহত ২৫

মালয়েশিয়ার কুয়ালামপুরেরে একটি মাদরাসায় আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছে। দারুল কোরআন ইত্তিফাকিয়া মাদরাসার ওই আগুনে নিহতদের মধ্যে ২৩ জন ছাত্র, দুজন শিক্ষক। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য দমকল বাহিনী এবং পুলিশ চেষ্টা করে যাচ্ছে।
কুয়ালামপুর দমকল বাহিনীর পরিচালক খাইরুদ্দিন রহমান ২৫ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিতে ২০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ আগুন।
আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button