Uncategorized

কুড়িগ্রাম জেলায় আরো ৮ জনের করোনা শনাক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নতুন করে আরো ৮ জন করোনা ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন।
রবিবার রাতে রংপুর পিসিআর ল্যাব থেকে আসা ফলোআপসহ ২৫ টি ফলাফলের মধ্যে ৮ টি নমুনার রেজাল্ট পজেটিভ পাওয়া যায়।
এদের মধ্যে সদরে ৬ জন ও ভুরুঙ্গামারী উপজেলায় ২ জন করে রয়েছে।
আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাংগা ইউনিয়নের মোছাঃ সুরাইয়া খাতুন (৩২), হসপিটাল মোড়, পৌর এলাকার আব্দুস সামাদ (৩৫), মিস্ত্রি পাড়ার মাহাবুব হাসান (২৭), যমুনা ব্যাংক, কুড়িগ্রাম শাখার আবসানুল ইসলাম (৩৩) রয়েছেন। এদের নমুনা গত ১৩ জুলাই পরিক্ষার জন্য প্রেরণ করা হয়।
এছাড়াও পৌরসভার নাজিরা এলাকার মা আন্জুমান বানু (৪৭) ও তার ১৫ বছর বয়সী সন্তান হাসান রয়েছে। গত ১৬ জুলাই এদের নমুনা সংগ্রহ করা হয়।
ভুরুঙ্গামারী উপজেলায় আক্রান্ত ২ জনই নারী। এদের একজন নাসরিন আক্তার (২৬) ও অপরজন দেওয়ানের খামার এলাকার অর্পিতা রানী সাহা (২৯)। গত ১২ জুলাই এদের নমুনা সংগ্রহ করা হয়।
সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান রবিবার নতুন ৮ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে মোট আক্রান্ত ৩৩৫ জনের মধ্যে ১৮৩ জন সুস্থ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, করোনায় এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। আইসোলেশনে রয়েছে ১৪৭ জন।
স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র থেকে আরও জানা গেছে, রবিবার জেলায় ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এপর্যন্ত মোট ৩ হাজার ৬শ ৮২ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলেও এখন পর্যন্ত ৩ হাজার ১শ ৮৫ জনের রিপোর্টের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৩৫ জনের রিপোর্টের ফলাফল পজেটিভ এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button