slider

কুড়িগ্রামে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আশিকুর রহমান লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গত ৩০ জানুয়ারি ২০২৪ তারিখ রাত্রি আনুমানিক ২১.৫৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজের ওপর থেকে উত্তর বিদ্যাবাগীশ গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (২৪) ও মোঃ ফিরোজ উদ্দিন (২১) দ্বয়কে ৪৮ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button