Uncategorized

কুড়িগ্রামে পুলিশের জালে মাদক সহ ভাইও বোন গ্রেফতার

কু‌ড়িগ্রাম প্রতিনিধি : কু‌ড়িগ্রাম শহ‌রের পৌর এলাকার আলম পাড়ায় অ‌ভিযান চা‌লি‌য়ে ১৪ কে‌জি গাঁজা ও ২ শ’ ২ বোতল ফে‌ন্সি‌ডিলসহ ভাই বোন ও তা‌দের এক সহ‌যোগী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (২৫ জানুয়া‌রি) সন্ধ‌্যায় কু‌ড়িগ্রাম সদর থানা ও সদর পু‌লিশ ফাঁ‌ড়ির যৌথ দল অ‌ভিযান চা‌লি‌য়ে এ‌দের গ্রেফতার ক‌রে। কু‌ড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) খান মো. শাহ‌রিয়ার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
গ্রেফতারকৃতরা হ‌লো খোরশেদ আলম ওরফে হুরকা (২৭), তার আপন ছোট বোন ম‌নিকা ওর‌ফে মু‌ন্নি (১৮) এবং তা‌দের সহ‌যোগী জসীম উ‌দ্দিন বাবু (৩০)।খোর‌শেদ আলম ও মু‌ন্নি পৌর এলাকার আলম পাড়ার আব্দুল মান্না‌নের সন্তান। আর তা‌দের সহ‌যোগী জসীম উ‌দ্দিন বাবু সদরের খ‌লিলগঞ্জ এলাকার মৃত আব্দুস সালা‌মের ছে‌লে।
পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে আলম পাড়ায় খোর‌শেদ আলম হুরকার বা‌ড়ি‌তে এক‌টি ট্রাং‌কের ভেতর থে‌কে গাঁজা ও ফে‌ন্সি‌ডিলগু‌লো উদ্ধার করা হয়। এসময় মাদ‌কের সা‌থে সং‌শ্লিষ্টতার অ‌ভি‌যো‌গে ভাই বোনসহ তিনজন‌কে গ্রেফতার করা হ‌য়। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয় ।
পু‌লিশ আরও জানায়, খোর‌শেদ আলম ও তার বোন জামাই (ম‌ু‌ন্নির স্বামী) র‌বিউল ইসলাম পেশাদার মাদক ব‌্যবসায়ী। এ‌দের ম‌ধ্যে খোর‌শেদ আল‌মের বিরু‌দ্ধে কু‌ড়িগ্রাম সদর থানা ও না‌গেশ্বরী থানায় এবং মু‌ন্নির স্বামীর বিরু‌দ্ধে ফুলবাড়ী ও না‌গেশ্বরী থানায় একা‌ধিক মাদক মামলা র‌য়ে‌ছে। আর তা‌দের সহ‌যোগী জসীম উ‌দ্দিন বাবুর বিরু‌দ্ধে রংপুর কোতয়া‌লি থানায় মোটর সাই‌কেল চু‌রির মামলা এবং লালম‌নিরহাট থানায় ডাকা‌তির মামলা র‌য়ে‌ছে।
অ‌ভিযা‌নে অংশ নেওয়া পু‌লি‌শের একজন কর্মকর্তা জানান, জসীম উ‌দ্দি‌নের কাছ থে‌কে একু‌শে খবর ২৪ ডট কম না‌মে একটি প‌ত্রিকার আই‌ডি কার্ড জব্দ করা হ‌য়ে‌ছে। জব্দকৃত মোটর সাই‌কেল‌টিও জসী‌মের এবং সে‌টি‌তে প্রেস লেখা স্টিকার লাগা‌নো ছিল ব‌লেও জানান পু‌লি‌শের ওই কর্মকর্তা।
ও‌সি খান মো. শাহ‌রিয়ার জানান, গ্রেফতারকৃতরা কুখ‌্যাত মাদক ব‌্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক চুরি ,ডাকাতি ও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিসহ সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ব‌লেও জানান ও‌সি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button