slider

কুড়িগ্রামে গাঁজা উদ্ধারসহ ২ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা ডিবি কর্তৃক গত ১৩ অক্টোবর ২০২৩ তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের সামনে থেকে কুড়িগ্রাম টু ঢাকাগামী বাস যাত্রীসেজে নাগেশ্বরী থানাধীন নাওডাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ইয়াকুব আলী এবং রংপুর জেলার কাউনিয়া থানাধীন হলদিবাড়ি গ্রামের মোঃ বাবুল হাসান দ্বয় মাদক পরিবহনের সময় ০৯ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button