কুড়িগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি টিম অদ্য ২২ মার্চ ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আমতলী নামক বাজার থেকে অনন্তপুর (বেড়াকুটি, মুন্সিটারী) গ্রামের কুখ্যাত দুই মাদক কারবারি মোঃ আজিজুল ইসলাম (৪৯) এবং মোঃ আহাদ আলী (৬০) দ্বয়কে বডিতে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।



