কুড়িগ্রামের রৌমারী থানায় দুই জনকে গাঁজা সহ আটক করেছেন পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব, মোঃ মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম এর দিকনির্দেশনায় আজ সকালে ফুলবাড়ি থানার অভিযানে কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর ডাক্তারটারী গ্রামের জনৈক মোঃ বাবলু মিয়া, পিতা-মোঃ আনসার মৌলভী এর বাড়ির আনুমানিক ১০০ গজ পশ্চিমে কাজির মোড় থেকে চিলাখানা গামী পাকা রাস্তার উপরে তিনটি পোটলায় মোট ১২কেজি ৯০০গ্রাম গাঁজাসহ আসামি মোঃ-শহিদুল ইসলাম, পিতা- মোঃ আব্দুল আজিজ,গ্রাম-অনন্তপুর(বালাবাড়ী), ওয়ার্ড নং-০১, কাশিপুর ইউনিয়ন, পলাতক- মোঃ আমিনুল ইসলাম, পিতা- মোঃ আশরাফ আলী, সাং-অনন্তপুর(চান্দোলার পাড়)উভয় থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।অজ্ঞাতমানা ০১জন
উদ্ধার করা হয়। সাথে মাদক পরিবহনের চার্জার অটো, একটা মোবাইল, তিনটি স্কুল ব্যাগ ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা ও পুলিশ। সেইসাথে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ অফিসার।
এছাড়াও গতকাল রৌমারী থানার অভিযানে আসামি মোঃশাহার আলী(৩৪), পিতা- মোঃ মকবুল হোসেন, গ্রাম- যাদুরচর চাক্তাবাড়ী, থানা- রৌমারী, কুড়িগ্রামকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রয়ের ১৭৪০( এক হাজার সাতশত চল্লিশ) টাকাসহ আটক করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা ও পুলিশ । সেই সাথে মাদক মামলার রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ অফিসার।




