Uncategorized

কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষক সানু হত‍্যা মামলার প্রধান আসামি গ্রেফাতার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজারহাটের শিক্ষক সানু হত্যার আসামীকে গ্রেফতারের দাবিতে দৈনিক বিভিন্ন বাংলাদেশ পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
রাজারহাট থানার মামলা নং- ০১, তাং- ০১/০৫/২০২০ ইং, ধারা৩২৩/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ( সানু হত্যা কান্ড, পিতা কর্তৃক ছেলে হত্যা) এর মূল আসামি মোঃ আব্দুল হাই ওরফে ঝুনু (৬০) মৃত সানু’র পিতাকে গতকাল ভোর রাতে রাজারহাট থানা পুলিশ কর্তৃক দীর্ঘ ৩০ ঘন্টার অভিযান শেষে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আলোচিত এই হত্যাকাল্ডের আসামী গ্রেফতারে পুলিশ সুপারের নির্দেশে রাজারহাট থানার দক্ষ অফিসার ইনচার্জ রাজু সরকার থানায় যোগদানের পরপরই তৎপর ছিলেন। তারই ধারাবাহিকতায় আসামীকে গ্রেফতার করা হলো।
রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার আসামী ধরা পড়ার কথা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button