Uncategorized

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফ‍েনসিডিল দাম্পত্তি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিল সহ দম্পত্তি আটক করেছে। নাগেশ্বরী থানা পুলিশ চলমান মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার এক বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল বাড়িতে রেখে বিক্রির অপরাধে এই দম্পত্তি কে আটক করা হয় বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত মধ্যরাতে এক গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীরের নির্দেশে নাগেশ্বরী’র বখশীখামার এলাকার বল্লভপুর গ্রামের আঃ খালেকের বাড়ির চতুর্দিক ঘিরে রাখে পুলিশ। এসময় আঃ খালেকের পুত্র মোঃ আমজাদ হোসেন (৩৫) তার স্ত্রী মোছাঃ রোজিনা বেগম (২৯) সহ পলিথিনে ফেনসিডিল ঘর থেকে বের করে পার্শের আবর্জনার স্তুপে গর্ত করে রাখার সময় পুলিশ তাদের হাতে নাতে আটল করে।অভিযানে পলিথিনে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই দম্পত্তি বেশকিছু দিন থেকে গোপনে মাদকসেবি দের কাছে ফেনসিডিল বিক্রি করে আসছিলো। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে গতকাল রাত ১.৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বোতল ফেনসিডিল সহ স্বামী স্ত্রী দুইজনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button