Uncategorized
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন করে করোনা আক্রান্ত ০১ জন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলায় শনিবার (৬ জুন) নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুড়িগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬জন। সুস্থ হয়েছে ৪৯ জন। এখনো ২৭ জন চিকিৎসাধীনে রয়েছে।
নতুন আক্রান্ত ব্যক্তি নাগেশ্বরী পৌরসভার মনিরচর এলাকার বাসিন্দা। পেশায় তিনি কলেজ শিক্ষক বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তি করোনা রোগীর সংস্পর্শে আশায় গত ২জুন তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।
জেলা সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান বলেন তাকে আপাতোত হোম আইসোলেশনে রাখা হবে।



