Uncategorized
কুমেক হাসপাতালে ৩ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ আরো তিনজন মারা গেছেন। হাসপাতালের আইসিইউতে এক করোনা আক্রান্ত নারীসহ দু’জন এবং আইসোলেশন ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিল্পী বেগম (৪৬) নামের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে মারা যান। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফরিদ উদ্দিনের মেয়ে। এছাড়া উপসর্গ নিয়ে মারা যান কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে বিলকিস বেগম (৬৫) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল মজিদের ছেলে খোরশেদ আলম (৬৫)।
উল্লেখ্য, এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৯ জন।




