শিরোনাম

কুমিল্লায় নতুন আরো ৪৪ করোনায় আক্রান্ত

সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লায় রোববার নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৮৬৭ জনের। জেলায় এদিনে ৫৬ জনসহ সর্বমোট সুস্থ হয়েছেন চার হাজার ৪১৪ জন। এদিনে মৃত্যু নেই, এ পর্যন্ত মোট মারা গেছেন ১৫০ জন। রোববার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রোববার শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা নগরীতে ১০ জন, বুড়িচংয়ে সাতজন, মুরাদনগরে চারজন, চান্দিনায় চারজন, মনোহরগঞ্জে তিনজন, বরুড়ায় ও সদর দক্ষিণে চারজন করে, নাঙ্গলকোট সাতজন ও হোমনায় একজন আক্রান্ত হয়েছেন। এ দিন নতুন করে কুমিল্লা নগরীতে ৩০ জন, সদর দক্ষিণে একজন, মনোহরগঞ্জে ও নাঙ্গলকোটে পাঁচজন করে, লাকসাম ছয়জন, মুরাদনগরে দুজন, আদর্শ সদরে সাতজনসহ ৫৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় ২৭ হাজার ৫১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৬ হাজার ৫৫৩টির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button