শিক্ষা

কুবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৮ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৮ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কারিগরি কমিটির প্রধান এবং আইসিটি বিভাগের সভাপতি দুলাল চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
দুলাল চক্রবর্ত্তী জানান, এ বছর সর্বমোট আবেদন করেছে ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী । ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) আবেদন করে ২৩ হাজার ৬২৫ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ১৯ হাজার ৩৭২ জন ও ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ১১ হাজার ৮১২ জন শিক্ষার্থী। এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ২১টি বিভাগে ১ হাজার ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিজ্ঞান অনুষদের অধীনে বন ও পরিবেশ বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদের অধীনে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ নামে দু’টি নতুন বিভাগ চালু করা হয়েছে। ১৭ নভেম্বর সকালে ‘এ’ ইউনিট এবং বিকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর দিন ১৮ নভেম্বর সকালে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে www.cou.ac.bd পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button