slider

কুড়িগ্রামে মৎস্য বিভাগের আকস্মিক মাছ বাজার পরিদর্শন ও লিফলেট বিতরণ

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : সারাদেশের ন্যায় মা ইলিশ সংরক্ষণের অংশ হিসাবে তৃতীয় দিনে কুড়িগ্রামে মৎস্য বিভাগ আকস্মিকভাবে রবিবার রাতে মাছ বাজারে অভিযান ও লিফলেট বিতরণ করেছে।
মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশের ডিম ছাড়ার সময়কে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। কুড়িগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশের ডিম ছাড়ার সময় কুড়িগ্রামের নয় উপজেলার বিভিন্ন নদী গুলো মাছ সংরক্ষণের আওতায় আনা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান জেলেদের সচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও বাজারগুলোতেও মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আরো জানান, রবিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাছ বাজার ও সদরের ত্রিমোহনী মাছ বাজারে আকস্মিকভাবে গিয়ে দেখা গেছে বাজারে ইলিশ নেই তবে দেশীয় কার্প সরবরাহ বেশি রয়েছে। এ সময় মাছ ব্যবসায়ীদের কে ইলিশের নিষিদ্ধ সময় সম্পর্কে অবগত ও বাজারে এ সংক্রান্ত ব্যানার বিদ্যমান রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button