sliderস্থানিয়

কুড়িগ্রামে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় শাহারা বানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ। জানা গেছে, নিহত শাহারা বানু (৪৫) উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ।

নিহতের স্বজনরা জানান, রবিবার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে শাহারা বানু মারা যান। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, মামলার প্রস্তুতি চলছে। মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button