Uncategorized

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ গ্রীন ডেভলপমেন্ট (BGDF)’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলা চাকিরপশার ইউনিয়নের ফুলকার চাকলা উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় । ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে বাংলাদেশ গ্রীন ডেভলপমেন্ট ফোরাম ও সার্বিক সহযোগিতা করে নবপ্লাবন সামাজিক সংগঠন ।
উক্ত মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক মানুষকে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিমাপ, রক্তচাপ নির্ণয়, ফ্রী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয় ।
দিনব্যাপী এই কর্মসূচি সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে।
এ সময় নবপ্লাবন সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হাসান বলেন যে কোনো ধরনের সামাজিক কাজ আমার করবো ইনশাল্লাহ ।এবং অন্যান্য সামাজিক সংগঠন কে সব সময় সাহায্য সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ ।
বাংলাদেশ গ্রীন ডেভলপমেন্ট ফোরাম এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শাকিল বলেন আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা প্রতিটি উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ও করে যাবো ইনশাল্লাহ । এটি আমাদের ষষ্ঠ তম ক্যাম্প ।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মাসুম বলেন স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সামাজিক কাজ এর আগেও করেছি এবং সামনেও করে যাব ইনশাল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button