slider

কুকুরের কামড়ে অসুস্থ নূসরাতের পাশে পুলিশ সুপার

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ নূসরাতের পাশে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার।

মানবতার সেবায় উদাহরণ হয়ে থাকবেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কুকুরের কামড়ে আহত হয়ে দীর্ঘ তিন মাস অসুস্থ্য শিশু নুসরাত (১২)কে দেখতে যান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ।
এসময় তিনি অসুস্থ্য শিশু নুসরাত এর পরিবারের সাথে কথা বলেন ও তার দ্রুত সুস্থতা কামনা করে এবং চিকিৎসার খোঁজখবর নেন। উক্ত রোগী যাতে ভালো চিকিৎসা পেতে পারে এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য পুলিশ সুপার উত্তম কুমার পাঠক সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অফিসার ইনচার্জ (সদর থানা), অন্যান্য অফিসারবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button