slider

কিশোর গ্যাং লিডার আইমনের হামলায় গুরুতর আহত দিনমজুর মামুনুর রশিদ

লামা প্রতিনিধি : পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়ার রমিজ উদ্দিন ছেলে তারাউল ইসলাম আইমন। বর্তমানে সে উক্ত এলাকায় বিপদগামী কিছু উঠতি বয়সী ছেলেদের নিয়া একটি গ্যাং তৈরী করেছে। তার নেতৃত্বে উপকূলীয় এলাকায় ইয়াবা ব্যবসা সহ বড় ধরণের অপরাধ সংঘঠিত হচ্ছে প্রতিনিয়ত ।
জানা যায়, বিগত ১২/৮/২২ ইং তারিখ রাত ০৯ ঘটিকার সময় পাওনা টাকা দাবী করায় কুখ্যাত কিশোর গ্যাং লিডার তারাউল ইসলাম আইমনের সশস্ত্র হামলায় মাথা ফাটা গুরুতর আহত হয় দিনমজুর মামুনুর রশিদ । আশংকাজনক অবস্থায় মামুনকে পেকুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে পেকুয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
অনুসন্ধানে আরো জানা গেছে, কয়েকজন অপরাধী পেকুয়ায় নানা অপরাধ কর্মকান্ডে জড়িত রয়েছে। রাতের আধারে ওই সমস্ত অপরাধীরা ইয়াবা সেবন করে চুরি, ছিনতাই ও ধর্ষণের ঘটনা ঘটায়। তারাউল ইসলাম আইমন একজন পেশাদার কিশোর গ্যাং লিডার মর্মে জানা যায়। ইতিপুর্বে সি এম পির হালিশহর থানা হইতে বিগত ১৫/৮/২০২১ ইং তারিখে প্রেরিত BCR(Bad character Roll) মূলে পেকুয়া থানা হইতে রিপোর্ট তলব করা হয়। চাহিত মতে পেকুয়া থানা বিগত ১৫/৩/২২ ইং তারিখে স্বারক নং-৯৪৪ মূলে তদন্ত পূর্বক তারাউল ইসলাম আইমন একজন খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক মর্মে রিপোর্ট প্রদান করেন।
স্থানীয় বশে কয়েকজন এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ সমস্ত অপরাধীরা মদক সেবন করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। ছোট ছোট অপরাধ করতে করতে এক সময় বড় অপরাধে জড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন তালিকা প্রস্তুত করে তাদেরকে আইনের আওতায় না আনলে আরো বড় ধরণের অপরাধ হতে পারে। তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এছাড়াও স্থানীয় প্রশাসন যদি গ্রাম পুলিশদের সাথে কথা বলে কারা মাদক সেবন করে ছোট ছোট অপরাধ করে তাদের তালিকা করে আইনের আওতায় নিয়ে আসে তাহলেও আইনশৃঙ্খলা উন্নতিতে ভুমিকা রাখবে।
এবিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ওসি মোঃ ফরহাদ হোসেন বলেন, ছোট বড় সব অপরাধীর বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত ছিল। ছোট অপরাধ সংগঠিত হলেও প্রশাসন এক্ষেত্রে সক্রিয় রয়েছে। এছাড়াও মাদক সেবী ও বিক্রেতার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স রয়েছে। কিশোর গ্যাং তালিকা প্রস্তুত করে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button