slider

কিশোরীকে ধর্ষণ, আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা , গ্রেপ্তর-১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের পরে শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার ইব্রাহিম খলিল(১৯) নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের ঘড়ি মেকারের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনাটি ঘটে গত মে মাসের ১২ তারিখে। দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধী ওই মেয়ের সাথে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিলো।গত মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রাইম হাসপাতালের পিছনে হাউজিং বাউন্ডারি ওয়ালের ভিতরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে যুবক।পরে হত্যার উদ্দেশ্যে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমকে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয় ওই যুবক। আগুনে শরীরের কিছু অংশ পুড়ে যায়।পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য মামলা করতে দেরি হয় বলে জানান ভিকটিমের মা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল সোমবার ওই কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button