sliderবিনোদনশিরোনাম

কাশ্মীরে হামলায় নিজ বাড়িতেই নিহত অভিনেত্রী আমরিন

কাশ্মীরের বুধগামে নিজের বাড়িতেই সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন জনপ্রিয় টিভি অভিনেত্রী আমরিন ভাট। পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ওই অভিনেত্রীকে লক্ষ্য করে তিন বন্দুকধারী গুলি চালালে তিনি ও তার নাবালক ভাইপো গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় দ্রুত আমরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
শুধুমাত্র টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় ছিলেন আমরিন। আমরিনের বাড়িতে ঢুকে হামলার পরেই এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। হামলাকারীরা লস্করে তাইয়েবার সদস্য হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
উল্লেখ্য, বুধবারের মতো মঙ্গলবারেও শ্রীনগরে এক পুলিশকর্মীকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করে উগ্রবাদীরা। সে ঘটনায় আহত হয়েছিল ওই পুলিশকর্মীর ৭ বছরের মেয়েও।
কাশ্মীরে পর পর একই ধাঁচের হামলা অব্যাহত থাকায় চিন্তিত প্রশাসন।
আমরিন হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ।
সূত্র : আজকাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button