কালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১

মো: মামুন মোল্যা,কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আব্দুল গফফার শেখ (৬২)নামের একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ১৪-৩-২৩ সকাল ৫ঃ৩৭ মিনিটে উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল গফফার শেখ গুরুতর আহত হওয়ায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রচে ভর্তি হলেও গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। আহত মো ঃ আব্দুল গফফার শেখ ওই গ্রামের মৃত্যুঃ মো হাচেন শেখের ছেলে।
এ ব্যপারে আহত ব্যক্তি মো আব্দুল গফফার শেখ বলে ভোর ৫ঃ ৩৭ মিনিটে তেলিডাঙ্গা পূর্বপাড়া জামে মরজিদে ফজরের নামাজ পড়তে যায়। যাওয়ার পথে অতর্কিত ভাবে আমাকে রামদা দিয়ে কোপায় প্রতিপক্ষ মো ঃ আমিনুর খাকি ,মোঃ আরবান মীর, মোঃ দুল মোল্যা সহ আরো চারজন বাইরের মানুষ ছিল যাদের চিনি না। আমাকে পিছোন দিয়ে কোপ দিলে চিৎকার করলে মরজিদের লোকজন আমাকে উদ্ধার করতে এলে প্রতিপক্ষ দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি জানতে পরেছি এবং এলাকার নিরাপাতার জন্য পুলিশ মোতায়েন করেছি।



