বিনোদন

কারিনাপুত্র তৈমুরকে বিয়ে করতে চান নোরা ফাতেহি

​কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খানকে বিয়ে করতে চাইলেন নোরা ফাতেহি। তৈমুরের বয়স মাত্র ৪। ফলে তার বড় হওয়া পর্যন্ত নোরা অপেক্ষা করতেও রাজি বলে স্পষ্ট জানান।
সম্প্রতি কারিনা কাপুর খানের শো হোয়াট ওম্যান ওয়ান্ট থ্রি-এর সেটে হাজির হন নোরা ফতেহি। সেখানে বেবোর মুখোমুখি হন অভিনেত্রী। নোরা যে একজন দক্ষ এবং সুন্দরী নৃত্যশিল্পী, সে বিষয়ে তার প্রশংসা করেন কারিনা। সাইফ এবং তিনি নোরার নৃত্যশৈলীর বড় ভক্ত বলেও মন্তব্য করে কারিনা। যা শুনে হেসে ফেলেন নোরা। এরপরই নোরা জানান, তিনিও কারিনা-পুত্রের বড় ভক্ত। তৈমুরকে তিনি বিয়ে করতে চান বলেও মন্তব্য করতে দেখা যায় মরোক্কান অভিনেত্রীকে। যা শুনে হেসে ফেলেন কারিনাও।
তিনি বলেন, তৈমুরের বয়স মাত্র ৪। জবাব নোরা জানান, তৈমুরের বড় হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতে রাজি। তৈমুর বড় হলে তবেই তিনি কারিনা-পুত্রের সঙ্গে বাগদান সেরে ফেলবেন বলেও জানান নোরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button