sliderউপমহাদেশশিরোনাম

কারাগারে ইমরান খানের বিচার বেআইনি বলল ইসলামাবাদ হাইকোর্ট

রাষ্ট্রীয় গোপনীয় নথি ফাঁসের মামলায় কারাগারে হওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচারকে বেআইনি ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার (২১ নভেম্বর) আদালত এ ঘোষণা দিয়েছে বলে নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী।

ইতোপূর্বে দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। তিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। গত মাসে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় নথি ফাঁসের অভিযোগ তোলা হয়। এরপর থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে একটি বিশেষ আদালত কারাগারের ভেতরে মামলার শুনানি করছেন।

আজ মঙ্গলবার এক এক্স (সাবেক টুইটার) বার্তায় ইমরান খানের আইনজীবী নাঈম পানজুথা বলেছেন, ‘কারাগারে ইমরান খানের বিচারকে বেআইনি ঘোষণা করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।’ কারাগারে বিচার নিয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন ইমরান।

উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন তারবার্তা পাঠান ইসলামাবাদে। কিন্তু ইমরান খান ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর সেই তারবার্তা ফাঁস করেছেন বলে অভিযোগ তুলে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল।

সূত্র : জিও নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button