কামসূত্র নিয়ে আসছেন সানি লিওন

ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান পর্ণস্টার সানি লিওন পর্ণ জগৎ ছেড়েছেন অনেকদিন। এখনো একেবারে সেই পরিচয় থেকে বেরিয়ে আসতে পারেননি এই বলিউড তারকা। লাস্যময়ী এই বলিউড অভিনেত্রী নীল দুনিয়া ছেড়ে বলিউডে পা রেখেছেন তার অতীত পরিচয় মুছে ফেলতে। ইতোমধ্যে অনেকগুলো ফিল্মে কাজ করলেও মুছে ফেলতে পারেননি তার পর্ণস্টার তকমা।
এবার শোনা যাচ্ছে সানি লিওনকে নিয়ে নতুন সংবাদ। সানির আকর্ষণীয় চেহারা এবং শরীর নিয়ে ফিরে আসছেন তিনি। সম্প্রতি ভারতীয় এক ট্যাবলয়েডে খবর বেরিয়েছে, একতা কাপুরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’-তে সানি লিওন অভিনয় করবেন। বাৎস্যায়নের ‘কামসূত্র’-র জন্য বেশ কয়েকবার সানি আর একতার আলোচনা হয়েছে। একতা তার বন্ধুমহলে জানিয়েছেন, ‘কামসূত্র’ নিয়ে ওয়েব সিরিজ করলে তিনি সানিকে নিয়েই করবেন।
এর আগে বলিউডে পা রাখার পরে একতার সাথে কাজ করেছিলেন সানি লিওন। একতা আর সানির প্রথম কাজ ‘রাগিণী এমএমএস’ খুব জনপ্রিয় ছিল। একতা সেই জনপ্রিয়তাকে ‘কামসূত্র’-র মাধ্যমে আবার ফিরিয়ে আনতে চান। কামসূত্র বা কামসূত্রম প্রাচীন ভারতীয় পন্ডিত মল্লনাগ বাৎস্যায়ন রচিত সংস্কৃত সাহিত্যের একটি প্রামাণ্য মানব যৌনাচার সংক্রান্ত গ্রন্থ। এই গ্রন্থের একটি অংশের উপজীব্য বিষয় হলো যৌনতা সংক্রান্ত ব্যবহারিক উপদেশ। এই ক্ষেত্রকেই একতা ওয়েব সিরিজে তুলে ধরতে চান।
তবে বলিউডে এটাই প্রথম নয় কামসূত্র। এর প্রায় দুই যুগ আগে ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল পরিচালক মীরা নায়ারের ছবি ‘কামসূত্র: আ টেল অব লাভ’। ছবিটি মুক্তি পেতেই গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। আশা করা যায় সানির লাস্য আর সম্মোহন একতা কাপুরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’-কে গোটা বিশ্বে ছড়িয়ে দেবে। প্রসঙ্গত, টানা বেশ কয়েক বছর ধরে ভারতে সানি লিওনের নামই সবচেয়ে বেশি গুগল সার্চ করা হচ্ছে। বাংলাদেশেও তাই। তার বিভিন্ন ভিডিও ক্লিপিংস, সাক্ষাৎকার স্মার্টফোন মারফৎ হাতে হাতে ঘোরে।




